প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ । ১১:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে দুঃস্থদের মাঝে নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের ইফতার বিতরণ

মোজাম্মেল প্রধান হাসিব

চাঁদপুরের মতলব দক্ষিণে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে বার্ষিক ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) সকালে উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২ শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে এ ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি এ.এস.এম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারীর সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. মামুন পাটোয়ারী ও যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন পাটোয়ারীর যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন, সংগঠনের উপদেষ্টা মো. নুরুল ইসলাম পাটোয়ারী, সফিউল্লাহ পাটোয়ারী, জাপান প্রবাসী শরীফুল ইসলাম মাহফুজ পাটোয়ারী, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মেহেদী পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মো. টুটুল পাটোয়ারী ও ইব্রাহিম পাটোয়ারীসহ ফাউন্ডেশনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন