প্রকাশের সময়: শনিবার, ৩০ মার্চ, ২০২৪ । ৮:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে চেয়ারম্যান প্রার্থী সুমনের শুভেচ্ছা বিনিময়

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুরের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।

শুক্রবার (২৯ মার্চ) গুয়াখোলা কুন্ডের বাড়ি মন্দির, নতুন বাজার গোপাল জিউির মন্দির ও বাগাদী ইউনিয়নের দাস পাড়া ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তিনি বলেন, জাতির পিতার ডাকে সাড়া দিয়ে হাতে অস্ত্র তুলে নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ একসঙ্গে যুদ্ধ করেই বাংলাদেশ স্বাধীন করেছে। আমরা আপনাদের পাশে ছিলাম, পাশে আছি। বাংলাদেশের জনগণ উদারমনা এবং সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।

হুমায়ুন কবির সুমন বলেন, জাতির পিতা আমাদের যে সংবিধান দিয়েছেন সেখানেই সকল ধর্ম বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করে গেছেন। আওয়ামী লীগ আবার সরকারে এসে সংবিধান সংশোধন করে ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ সকল ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকারকে নিশ্চিত করেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সবসময় একত্রে কাজ করে এবং আপনাদের পাশে রয়েছে। দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।আবহমানকাল থেকেই এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান।

সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নস্যাৎ করতে পারবে না। প্রতিটি ধর্মের মূল মর্মবাণী হচ্ছে, শান্তি ও মানবতার জয়গান। মানবতাকে অগ্রাধিকার দিয়ে মূল্যায়ন করলেই ধরণিতে শান্তি অবধারিত। সমাজের অন্যায়, অবিচার, অশুভ শক্তি দমনের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠিত হবে।”

এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন