প্রকাশের সময়: শনিবার, ৩০ মার্চ, ২০২৪ । ৮:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে খালের পানিতে নবজাতকের লাশ

এস এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের খালের পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নবজাতকের লাশ উদ্ধারের বিষয়টি থানার ওসি মো. সাইদুল ইসলাম নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জনা যায়, শনিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তর পাশে চাঁদপুর – লক্ষীপুর সড়কের পূর্ব পাশে মুকুল পন্ডিত স্কুলের ব্রিজের নিচে খাল‌ থেকে কয়েক মাস বয়সী  নবজাতকের মৃত্যু দেহ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় নবজাতকের মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন