প্রকাশের সময়: শনিবার, ৩০ মার্চ, ২০২৪ । ৯:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

স্বাধীনতার মাসে বঙ্গবন্ধুকে নিয়ে সুনামগঞ্জের সাংবাদিক রাজুর গান

নিজস্ব প্রতিনিধি
“দেশে আনলেন স্বাধীনতা বঙ্গবন্ধু জাতির পিতা, তবুও কেন পাষাণ বেঈমান তাঁরে মারিল। অন্ধকারের দিকে দেশকে ঠেলে দিল”। স্বাধীনতার মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে স্বরচিত গান গাইলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গীতিকার-সুরকার,সংগীত শিল্পী সাংবাদিক রাজু আহমেদ রমজান।
ইউটিউব চ্যানেল Jago Bangladesh এবং Raju Ahmed Romjan ফেইসবুক পেইজে গানটি প্রচার করা হয় শুক্রবার (২৯ মার্চ) রাতে। এর আগে দ্বাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী সময়ে “অভাবগ্রস্থ বাংলাদেশটা রোল মডেল হইয়া গেছে শেখ হাসিনা উন্নয়ন করছেন, হবে স্মার্ট বাংলা বঙ্গবন্ধুর সোনার বাংলা” শিরোনামে স্বরচিত গান নেট দুনিয়ায় প্রচার করেন রাজু।
গানের কথামালায় বর্ণিত হয়েছে বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার অবদানের কথা। জাতির জনকের দেখা স্বপ্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাস্তবায়নের কথা। পদ্মা সেতু, বঙ্গবন্ধু ট্যানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, ফ্লাইওভার মেট্রোরেল, শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর অসামান্য অবদান, নির্যাতিত রোহিঙ্গাদের দেশে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রীর মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের বিষয়টি গানে উঠে এসেছে।
সর্বশেষ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকারের বিজয়ের গান গেয়ে ও নেট দুনিয়ায় প্রচার করে ইতিহাস হয়ে ওঠেন সাংবাদিক রাজু। তথ্যমতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কিংবা বিগত সংসদ নির্বাচন পরবর্তী আওয়ামী লীগ সরকারের বিজয় নিয়ে কোন গান ইতিপূর্বে প্রচার হয়নি সার্চ ইঞ্জিন গুগল-এ।
গুগল গেঁটে এ খবর পাওয়া গেছে। ফলে আওয়ামী লীগের বিজয়ের গান গেয়ে নেট দুনিয়ায় ইতিহাস গড়লেন সাংবাদিক রাজু। আসছে ঈদুল ফিতর পরবর্তী সময়ে উন্নয়নের আরও একটি চমকপ্রদ গান নিয়ে আসছেন এমন তথ্য জানিয়েছেন তিনি।
জানা গেছে, গানে গানে শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী সময়ে বঙ্গবন্ধুর সমাধিস্থল পরিদর্শন শেষে সমাধিস্থল সংলগ্ন চত্বর, টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী আওয়ামী লীগ দলীয় কার্যালয়, বাস স্টেশন, কোটালিপাড়া উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে পথসভায় প্রধানমনত্রীর উন্নয়ন নিয়ে স্বরচিত গান  প্রচার করে‘ গোপালগঞ্জ-৩ আসন (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) ঘুরে বেড়িয়েছেন নিভৃতচারী এই শুভাকাঙ্ক্ষী।
উল্লেখ্য, জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে অর্পিত দায়িত্বপালন করছেন রাজু। দৈনিক ভোরের কাগজ, দৈনিক আমাদের সময়সহ বিভিন্ন জাতীয় দৈনিকে ইতিপূর্বে কাজ করেছেন তিনি।
সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য এই সাংবাদিক ২০১৫ সালে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট এবং ১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে দ্বিতীয়বার আর্থিক অনুদানপ্রাপ্ত হন তরুণ এই সাংবাদিক। ‘হাওর বাংলা’ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক রাজু এ পর্যন্ত ১২টি গান রচনা করেছেন।
তারমধ্যে প্রধানমন্ত্রীর উন্নয়ন নিয়ে ৩টি, বঙ্গবন্ধুকে নিয়ে দুইটি বাকি গান আধ্যাত্মিক চেতনার। গানের সম্রাট বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের তাহিরপুর উপজেলা শাখার সভাপতি পদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন সাংবাদিক রাজু আহমেদ রমজান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন