প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ । ১০:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাদকসহ হাতেনাতে আটক জুয়েল

রাফিউ হাসান হামজা
চাঁদপুরের শাহরাস্তিতে মাদক সেবনের অপরাধে তাওফিক হোসেন জুয়েল (২৪) নামের একজন যুবককে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
আজ বৃহস্পতিবার চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শ্রী সেন্টু রঞ্জন নাথ উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক গ্রাম থেকে তাওফিক হোসেন জুয়েলকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার হয়। তাওফিক হোসেন জুয়েল শোরশাক গ্রামের মৃত ফজলুল করিমের পুত্র।
এরপর আটককৃত তাওফিক হোসেন জুয়েলকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান রেজওয়ানা চৌধুরী বলেন, জনস্বার্থে মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন