প্রকাশের সময়: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ । ১০:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবের উপাদী দক্ষিণে নৌ বাহিনীর সাবেক কর্মকর্তার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মো. মাসুদ হোসেন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ করবন্দ খান বাড়ির বাসিন্দা ও নৌ বাহিনীর সাবেক কর্মকর্তা মোঃ কামাল হোসেন খানের উদ্যোগে কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) পাঁচ শতাধিক মানুষের আয়োজনে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে পরিবারের সকল সদস্য সহ বাড়ির প্রয়াত ব্যক্তি ও এলাকার সকল কবরবাসীদের জন্য দোয়া করা হয়।
এতে আশপাশের লোকজন সহ বিভিন্ন স্থান থেকে আগত প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
উক্ত ইফতার মাহফিলে বাংলাদেশ নৌ বাহিনীর সাবেক কর্মকর্তা মোঃ কামাল হোসেন খান, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য মোঃ ফারুক হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার অংশগ্রহণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন