প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ । ৩:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে এসএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছে ৪২৭ জন

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : ২০২১ সালের প্রকাশিত ফলাফলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৪২৭ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এসএসসিতে ৩১৭জন, দাখিলে ১০৯জন এবং ভোকেশনালে ১জন জিপিএ-৫ পেয়েছে।

এসএসসিতে মোট ৪৫৯৩জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৪৩৫জন। পাশের হার ৯৬.৪৬ ভাগ। এরমধ্যে উপজেলার চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৩৩জন, ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে ৩১জন এবং ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৩০জন জিপিএ-৫ পেয়েছে। দাখিলে ১৭৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৬৭১ জন। পাশের হার ৯৬.৪৬ ভা।

এর মধ্যে মুন্সিহাট আলিম মাদ্রাসায় ১৬জন, ইসলামপুর শাহ্ ইয়াছিন আলিম মাদ্রাসায় ১০, কড়ৈতলী আলিম মাদ্রাসায় ১০জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ভোকেশনালে ২৩৫জনের মধ্যে ২১৫জন পাশ করেছে। পাশের হার ৯১.৪৮ ভাগ। ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে ১জন জিপিএ-৫ পেয়েছে। এদিকে এসএসসিতে ৬টি প্রতিষ্ঠান ও দাখিলে ১০টি প্রতিষ্ঠানে শতভাগ তথা সকলেই পাশ করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন