প্রকাশের সময়: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ । ৫:০৫ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাবেক ছাত্রনেতার শয্যা পাশে উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর পৌর যুবলীগের সদস্য, রাজনৈতিক সহযোদ্ধা, অসুস্থ নজরুল ইসলামকে দেখতে যান চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।

রোববার (০৭ এপিল) বিকালে তিনি নজরুলের বাসায় শারীরিক খোঁজ খবর নিতে ছুটে যান এবং তার শয্যা পাশে বেশকিছু সময় অবস্থান করে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন।

জানা যায়, চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম। তিনি নানা সময়ে চাঁদপুর পৌর যুবলীগের দপ্তর সম্পাদক, ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ দুঃসময়ে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে তিনি জটিল রোগে আক্রান্ত। এ অবস্থায় আর্থিক সমস্যার কারণে কষ্টে দিনাতিপাত করছেন।

হুমায়ুন কবির সুমন সবাইকে যার যার অবস্থান থেকে অসুস্থ নজরুলের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।

এসময় চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন জুয়েল, জেলা যুবলীগের সদস্য ইকবাল হোসেন বেপারী, পৌর যুবলীগের সদস্য শামীম সরকার, ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ইকবাল হোসেন মুন্না, যুবলীগ নেতা রিয়াদ খান, ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মমিন চৌধুরী মাসুমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন