প্রকাশের সময়: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪ । ১২:৪৪ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক

রাফিউ হাসান হামজা
চাঁদপুর জেলা শাহরাস্তি থানায় ২৮ (আটাশ) পিস ইয়াবাসহ এক জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ মফিজুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস দল মাদক অভিযান পরিচালনা করে উঘারিয়া বাজারস্থ উঘারিয়া ইউসি স্কুল সংলগ্ন সততা ক্যান্টিন এর ভিতর হইতে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। স্বেতি নারায়ণপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র কবির হোসেনকে (৪৭) আটাশ পিস ইয়াবাসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উল্লেখিত আসামী দীর্ঘদিন যাবত প্রশাসনের চক্ষু ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে যুব সামাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিলো। আসামী জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখাকালীন সময় শাহরাস্তি থানা তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি থানার মামলা নং-০৯, তারিখ-১৩/০৪/২০২৪ইং, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০ (ক) রুজু করা হইয়াছে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন