প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ । ১:৩৩ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঈদ পরবর্তী উপজেলা প্রচারণায় যুবলীগ নেতা মিজানুর রহমান কালু ভূঁইয়া

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর জেলা যুবলীগের সংগ্রামী আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূইয়া চাঁদপুর সদর উপজেলা নির্বাচনে ঈদ পরবর্তী গণসংযোগ এবং সামাজিক অনুষ্ঠানে যোগদানসহ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণায় নেমেছেন।
সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে ইব্রাহিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে উপজেলা জনগণের মনোনীত  উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া নেতা-কর্মীর সঙ্গে তিনি বিভিন্ন এলাকায় সভা, মিছিল, গণসংযোগ ও সামাজিক অনুষ্ঠানে যোগদান করেছেন।
বিগত ১৫ বছরে চাঁদপুর জেলা ও উপজেলায় শেখ হাসিনার উন্নয়ন ও চলমান প্রকল্পগুলোর ফিরিস্তি তুলে ধরে বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ, সামাজিক অনুষ্ঠান এবং মিটিংয়ে যোগদেন মিজানুর রহমান কালু ভূঁইয়া।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন লড়েছেন বাংলার স্বাধীনতা ও বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য। তার আদর্শে উজ্জীবিত হয়ে মিজানুর রহমান কালুয়া  ১৯৯০ সাল থেকে এখনও আছেন রাজপথে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় রাখতে চালাচ্ছেন নির্ঘুম প্রচার-প্রচারণা।
এ সময় উপস্থিত ছিলেন, ইব্রাহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান গাজী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির পাঠান, আওয়ামী লীগ নেতা, মঞ্জুরুল ইসলাম (মঞ্জু মাঝি) মফিজ বেপারী, রহমান হাওলাদার, মিজান খান, যুবলীগ নেতা জাহাঙ্গীর, মানিক মিদ্যা দিপু, অসীম গাজী, কালাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিটন সহ সদর উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন