প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ । ৬:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে গাছের গুড়ির আঘাতে যুবকের মৃ/ত্যু

এস এম ইকবাল

কাটা গাছের গুড়ির আঘাতে মেহেদী হাসান(২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (১৫ এপ্রিল) বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামের জহির উদ্দিন বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ।

জানা গেছে, জহির উদ্দিন বেপারি বাড়ির আবুল কালাম, মুসলিম মিয়া ও মেহেদী হাসানসহ ৪জন গাছ কাটা শ্রমিকের কাজ করে।

সোমবার (১৫ এপ্রিল) বিকালে তারা নিজ বাড়ির একটি গাছ কাটার পর গাছের গুড়ি কাঁধে নিয়ে ওই ৪জন অন্যস্থানে ফেলার সময় অসাবধনতা বশত মেহেদী হাসান গুড়ির নিচে চাপা পড়ে। এসময় সে মাথায় প্রচণ্ড আঘাত প্রাপ্ত হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, অসাবধনতা বশত মেহেদেী হাসান গাছের গুড়ির আঘাত পায় এবং মৃত্যু বরণ করে।

এদিকে সংবাদ পেয়ে ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপর এক প্রশ্নের জবাবে বলেন, মৃত মেহেদীর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন