প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ । ৭:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মামলা দিয়ে অসহায় পরিবারকে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি

কচুয়া এক অসহায় পরিবারকে আদালতে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের উচিতগাবা হাকু মেম্বার বাড়ির মৃত আলী আকবরের ছেলে অসহায় দিনমজুর শাহাদাত হোসেন (৩৫)কে একই বাড়ির মৃত এয়াকুব আলীর ছেলে শহীদ উল্লাহ মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠে।

জানা গেছে শাহাদাত হোসেন তার বৃদ্ধ মা ফিরোজা খাতুন,প্রতিবন্ধি স্ত্রী ও সন্তানদের নিয়ে পৈত্রিক বসত ঘরে প্রায় ৫০ বছর যাবৎ বসবাস করে আসছে।

সম্প্রতি শাহাদাত হোসেন তার বসত ঘর ভেঙ্গে পুনঃ নির্মানের উদ্যোগ নিলে একই বাড়ীর মৃত এয়াকুব আলীর ছেলে মো.শহিদ উল্লাহ বাদী হয়ে হয়রানির উদ্দ্যেশে দিনমজুর শাহাদাত হোসেনকে বিবাদী করে চাঁদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

শাহাদাত হোসেন জানান, আমার পৈত্রিক সম্পত্তির উপর ঘর ভেঙ্গে বৃদ্ধ মা,প্রতিবন্ধি স্ত্রী ও সন্তান নিয়ে খোলা আকাশের নিছে বসবাস করে আসছি। আমার বিরুদ্ধে চাঁদপুর বিজ্ঞ আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ভাড়া করা লোকজন দিয়ে শহীদ উল্লাহ হুমকি ধমকি ও হামলা করার পাঁয়তারা করছে। হয়রানি বন্ধ করে দখলীয় পৈত্রিক জায়গায় ঘর পুনঃ নির্মানের জন্য শাহদাত হোসেন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

শহিদ উল্লাহর চাচা বৃদ্ধ ইয়াছিন মিয়া জানান, আমার দেখা ও জানামতে শাহাদাত হোসেনের দাদা ও বাবা এই জায়গায় প্রায় শত বছর যাবত বসত ঘর নির্মান করে বসবাস করে আসছে। সামাজিক শালিসদের ফয়সালা না মেনে শাহাদাতকে হয়রানির উদ্দ্যেশ্যে শহীদউল্লাহ আদালতে মামলা দিয়েছে।

ইউপি সদস্য মো.জহিরুল ইসলাম মোল্লা জানান,স্থানীয় শালিসিদের মধ্যস্থায় শাহদাত হোসেনের দখলীয় উচিতগাবা মৌজার ৩০৯নং দাগের ৬ শতাংশ বসত বাড়ির জায়গা সীমানা দিয়ে নির্ধারন করা হয়েছে। যেখানে শাহাদাত হোসেন যুগযুগ ধরে বসবাস করে আসছে। এনিয়ে একাধিক বার শালিস বসলেও শহিদ উল্লাহ কারো কথায় কর্নপাত না করে শাহাদাত হোসেনকে হয়রানির উদ্দ্যেশে আদালতে মামলা করেছে।

এব্যাপারে শহিদ উল্লাহ জানান, আমার জায়গা কম থাকায় জায়গা বুজে নেওয়ার জন্য আদালতে মামলা দায়ের করেছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন