প্রকাশের সময়: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ । ৬:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে যুবদল নেতা আলী আজগর মিয়াজী লড়াই করতে আগ্রহী

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে জনগণ চাইলে আসন্ন  উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে যুবদল নেতা আলী আজগর মিয়াজী অংশগ্রহণ করে লড়াইয়ের ইচ্ছা পোষণ করেছেন।
তিনি মো: আলী আজগর মিয়াজী বি এস এস, বি এড, প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শাহরাস্তি পৌর একাডেমী, সভাপতি শাহরাস্তি উপজেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন, সাবেক এজি এস মেহের ডিগ্রী কলেজ ছাত্র-ছাত্রী সংসদ, সাবেক সভাপতি শাহরাস্তি পৌরসভা ও উপজেলা ছাত্রদল, বর্তমানে আহবায়ক শাহরাস্তি উপজেলা যুবদল।
শুক্রবার গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি নির্বাচনে অংশগ্রহণের এ অভিপ্রায় ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, নির্বাচনে পরিবেশ অনুকূলে থাকলে তৃণমূলের জনগণ আমার সঙ্গে রয়েছে।
দীর্ঘদিন ধরে মাঠে আছি। জনগণের সুখে-দুখে দীর্ঘদিন পাশে আছি থাকবো। তবে আমি যেহেতু একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল পদে রয়েছি সেক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে পরবর্তী সিদ্ধান্ত নিবো।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন