শাহরাস্তিতে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ নজরুল ইসলাম প্রকাশ নজুকে ৪৩ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ)মোঃ রোকন উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় একটি অভিযান পরিচালনা করে।
এতে ওই উপজেলার আউশপাড়া ডিমাতলী ভূঁইয়া বাড়ীর মৃত সিদ্দিকুর রহমানের পুত্র মোঃ নজরুল ইসলাম প্রকাশ নজুকে আটক করে। ওই সময় নজুর হেফাজতে থাকা ২ টি বাংলাদেশী পাসপোর্ট, ২ টি হুয়াওয়ে মোবাইল সেট, ১ টি বাটন নকিয়া মোবাইল সেট, ১ টি টেকনো মোবাইল সেট, সোনালী এবং কালো রংয়ের ১ টি হাত ঘড়ি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
পুলিশ আরো জানায়, গত ১৩ই এপ্রিল ভোররাতে শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউপির দেবীপুর মোজাদী বাড়ী আব্দুল হান্নানের পুত্র জনৈক মহিন উদ্দিন (৩১) গৃহে সিঁধ কেটে একটি চুরি সংঘটিত হয়।
পরে ওই গৃহকর্তা মহিন শাহরাস্তি মডেল থানায় একটি চুরির মামলা রুজু করে, যার মামলা নং ১৬। ওই মামলায় তিনি ০৫ টি মোবাইল, ০২ টি পাসপোর্ট, ০১ টি হাত ঘড়ি সহ নগদ ১৫,হাজার টাকা চুরির অভিযোগ দাখিল করেন।
এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, বাদী মহিনের মামলার প্রেক্ষিতে পুলিশ নজুকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসা বাদে সে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্যর কথা স্বীকার করে।
পুলিশ আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে আটকৃত আসামিকে চাঁদপুর আদালতে সোপর্দ করে।

মোঃ মাসুদ রানা