প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ । ৮:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

মনিরুল ইসলাম মনির
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসকে কাপ-পিরিজ প্রতীক, মোহাম্মদ মানিক দর্জিকে ঘোড়া প্রতীক এবং মুক্তার হোসেন গাজীকে আনারস প্রতীক বরাদ্দ পান।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে রিয়াজুল হাসান রিয়াজ টিউবওয়েল ও মোঃ আসাদুজ্জামান তালা প্রতীক পান।
পাশাপাশি মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান কবির আহমেদকে ঘোড়া, সাবেক সিরাজুল মোস্তফাকে দোয়াত কলম এবং মনজুর আহমদ রিপন মীরকে আনারস প্রতীক বরাদ্দ দেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা আক্তার আসমাকে ফুটবল ও শাহিনুর আক্তার শিলামনি হাঁস প্রতীক বরাদ্দ পান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন