প্রকাশের সময়: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ । ৮:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ২৫ যানবাহনকে ২১ হাজার ১শ’ টাকা অর্থদণ্ড 

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে সড়কের নিরাপত্তা দুর্ঘটনা শৃঙ্খলা ফেরাতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন।
এতে অভিযুক্ত যানবাহনের মালিকদেরকে ২৫ মামলায় ২১ হাজার ১শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার পৌর শহরের উপলতা সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করে এ দন্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ওইদিন সে সড়কে চলমান যানবাহনের চালকের ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট, হেলমেট না থাকাসহ বিভিন্ন অপরাধে ২৫ টি মামলায় মোট ২১ হাজার ১শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় অভিযুক্তদের এই দন্ড প্রদান করেন।
একই সঙ্গে তিনি সড়কপথের নিরাপত্তা, দুর্ঘটনা রোধ ও সড়কের শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে সকলকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সকল ধারা মেনে চলার আহ্বান জানান।
এ সময় এ কাজে সহযোগিতা করেন ট্রাফিক পুলিশ পরিদর্শক এসএম কামরুল হাসান সঙ্গীও ফোর্স ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন