প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ । ১১:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সালাতুল ইস্তেসকার নামাজ আদায়

এস এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে এবং ফসলাদির জন্য আল্লাহর নিকট প্রশান্তি দায়ক বৃষ্টির প্রার্থনায় সালাতুল ইস্তেসকার নামাজ আদায় হয়েছে।

বৃহষ্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইরচর দরবার শরীফের অনুুষ্ঠিত সালাতুল ইস্তেস্কার নামাজে দরবার শরীফের পীরে কামেল  আলহাজ্ব হযরত মাওলানা বেলাল বিন মোস্তফা কামাল সভাপতিত্বে নামাজ ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ মাওলানা নুরুল ইসলাম।
এসময় আলোনিয়া ফাযিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম, মুনছুর আহমদ, মাওলানা মিজানুর রহমান, সবুজ স্যারসসহ এলাকার প্রায় আড়াইশত মুসুল্লি ও  এলাকার গন্যমান্য ব্যক্তি ও দারুল কোরান হিফজ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন।
মুনাজাতে বর্তমানে চলা তীব্র দাবদাহ থেকে বাঁচতে এবং ফসলাদির জন্য আল্লাহর নিকট প্রশান্তি, সকল বালা-মসিবত থেকে বাঁচতে প্রার্থনা করা হয়। দেশের উন্নতি ও সফলতা কামনা করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন