প্রকাশের সময়: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ । ৩:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নৌকাকে মানুষ যখই ভোট দিয়েছে, কেউ বঞ্চিত হয় নাই : দুলাল পাটওয়ারী

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী আলাউদ্দিন পাটওয়ারীকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ ডিসেম্বর শুক্রবার বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাছিয়া খালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতিক বিজয়ের লক্ষে পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি ও বর্তমান চেয়াম্যান আলী আক্কাছ ভূঁইয়ার সভাপতিত্বে, সাবেক যুবলগি নেতা মাসুদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাধক বীর মুক্তিযোদ্ধা আবু নাঈম দুলাল পাটওয়ারী ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঙ্গালী জাতি পরাধীনতার পথ দেখিয়েছে আওয়ামীলীগ। এক সাগর রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। স্বাধীনতার মূল লক্ষ ছিল উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। নৌকাকে মানুষ যখই ভোট দিয়েছে, কেউ বঞ্চিত হয় নাই। এইবারও নৌকায় ভোট দিন আমি কথা দিচ্ছি আপনারা উন্নয়ন থেকে বঞ্চিত হবেন না।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আবদুর রব, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমদ মজুমদার, উপজেলা যুবলেিগর আহবায়ক আবু সুফিয়ান শাহিন, আ’লীগ নেতা মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী, পৌর সভাবার এমপির প্রতিনিধি জাহাঙ্গির পলোয়ান প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন