প্রকাশের সময়: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ । ১০:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের কাপ-পিরিচ প্রতীকে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ

মতলব উত্তর ব্যুরো
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস কাপ-পিরিচ প্রতীকে উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ, পথসভা ও উঠান করেছেন।
২৭ এপ্রিল দুপুর ২ টায় ফতেপুর পশ্চিম ইউনিয়নের নাউরি বাজারে উঠান বৈঠক, পরে ফরাজীকান্দি ইউনিয়নের আনন্দ বাজার ও আমিরাবাদ বাজারে ব্যাপক গণসংযোগ করেন এমএ কুদ্দুস।
বিকাল ৫ ঘটিকার সময় সুজাতপুর বাজারে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও সন্ধ্যা ৭ টায় ইসলামাবাদ ইউনিয়নের পুর্ব ইসলামাবাদ চৌরাস্তা মোড়ে গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। পরে সুলতানাবাদ ইউনিয়নের মজলিসপুর গ্রামে পথসভায় উপস্থিত হন।
বক্তব্যে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আমি আপনাদের সেবায় আছি এবং আগামীতেও থাকার জন্য এবারের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করেছি। সবাই
আমাকে কাপ-পিরিচ মার্কায় একটি করে ভোট আমাকে জয়যুক্ত করবেন।
তিনি আরও বলেন, আমি নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছি। ৩৫ বছর ধরে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের মাধ্যমে আপনাদের সেবা করছি। বিগত ২০০৪ সালে বেরীবাঁধ রক্ষায় জীবন বাজি রেখে কাজ করেছি। আমার সব ইতিহাস মতলব উত্তর উপজেলাবাসী জানেন। নতুন করে কিছুই বলার নাই। আমি আপনাদের কুদ্দুস, আপনাদের ভাই, আপনাদের সেবক হয়ে থাকতে চাই। সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
তিনি বলেন, এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রতীক উঠিয়ে দিয়েছেন। তাই যার যার যোগ্যতা অনুযায়ী ভোট করবেন প্রার্থীরা। সুতরাং কারো যোগ্যতায় কেউ এগিয়ে যাবে না, যার যার জনপ্রিয়তায় এগোতে হবে। এবার ইভিএম ভোটিং পদ্ধতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হবে। যার যার ভোট সে সে। কারো হুমকি ধামকিতে আপনারা ভয় পাবেন না
প্রচারপ্রচারণা, মিছিল ও উঠান বৈঠকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন