প্রকাশের সময়: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ । ৩:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে বিশেষ কম্বিং অপারেশনে ১ লক্ষ মিটার জাল জব্দ ২টি জাগ উচ্ছেদ

অনলাইন ডেস্ক
মোঃ সাজ্জাদ হোসেন রনি : চাঁদপুর মৎস্য বিভাগের আওতায় ইলিশ সম্পদ রক্ষায় বিশেষ কম্বিং চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান এর নের্তৃত্বে হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) মোঃ মিজানুর রহমান ও দপ্তরের ক্ষেত্র সহকারী সজিব চন্দ্র দাস ও হাফিজুর রহমান,  কোস্ট গার্ড সিসি মোঃ মাঈনুল হোসেন ও সহযোগী টীম, নৌপুলিশ আইসি  মোহাম্মদ হোসেন ও সহযোগী টীম এর সহযোগিতায় বিশেষ কম্বিং অপারেশন ২০২২ উপলক্ষে যৌথ অভিযান পরিচালিত হয়।
শুক্রবার ৩১ ডিসেম্বর সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত বিশেষ কম্বিং পরিচালনা করে ১ লক্ষ মিটার নিশিদ্ধ কারেন্ট জাল জব্দ করে এবং  ২টি জাগ উচ্ছেদ করা হয়।
জব্দ কৃত জাল উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী এর নির্দেশে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন