প্রকাশের সময়: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ । ৮:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে ৪১তম বিসিএস’র মাধ্যমে ১১জন চৌকস কর্মকর্তার যোগদান

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে রবিবার (২৮ এপ্রিল) ৪১তম বিসিএস এর মাধ্যমে শিক্ষা ক্যাডারের ১১জন নবীন ও চৌকস কর্মকর্তা বিভিন্ন বিভাগে প্রভাষক পদে যোগদান করেছেন।

তারা হলেন ইংরেজি বিভাগের সাবিহা সোলতানা, সমাজকর্ম বিভাগের সারাবান তাহরা ও মোঃ আবদুল্লাহ খান, অর্থনীতি বিভাগের ফাহমিদা সুলতানা, উদ্ভিদবিদ্যা বিভাগের সালমা আক্তার ও মোঃ মাসুদ, প্রাণিবিদ্যা বিভাগের শিমু আক্তার, পদার্থবিদ্যা বিভাগের মোঃ রবিউল আউয়াল, ভূগোল বিভাগের আসিফ আহমেদ, হিসাববিজ্ঞান বিভাগের মোঃ শরীফুল ইসলাম ও সঞ্জীব চন্দ্র সাহা।

কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস, উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান নবাগত কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময়ে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য সহকর্মীগণ।

অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস সদ্য যোগদানকৃত কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা ও উদ্দীপনামূলক বক্তব্য রাখেন।

তিনি নবাগতদের বলেন, ‘আপনারা জাতির শিক্ষিত ও মেধাবী সন্তান। চাঁদপুর সরকারি কলেজে পদায়ন পাওয়ায় ও যোগদান করায় চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি তাদের পেশাগত মর্যাদা সম্পর্কে সজাগ থাকতে বলেন এবং আগামী বাংলাদেশের সাথে তাল মিলিয়ে চলতে হলে আইসিটি বিষয়ে দক্ষতা অর্জনের পরামর্শ দেন।

তিনি আশা করেন, নবাগতদের সরব ও প্রাণচঞ্চল পদচারণায় চাঁদপুর সরকারি কলেজ ‘স্মার্ট বাংলাদেশ’ নির্মাণের পথে এগিয়ে যাবে।

তিনি নবীন প্রভাষকদের মেধা, প্রজ্ঞা, ধৈর্য ও শ্রম দিয়ে সততা এবং ন্যায়-নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন