প্রকাশের সময়: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ । ৮:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ উপ-নির্বাচনে মেম্বার নির্বাচিত খোরশেদ আলম

নিজস্ব প্রতিনিধি

হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যুর দক্ষিণ ইউনিয়ন ৯ নং ওয়ার্ড উপ- নির্বাচন অবশেষে সম্পন্ন হয়েছে।

এর আগে গত ৯ মার্চ অনুষ্ঠিতব্য ভোটগ্রহণের আগের দিন এক প্রার্থীর প্রতীকে মার্কা না থাকায় নির্বাচন স্থগিত করা হয়।

এর পর পূণরায় উপজেলা নির্বাচন কমিশন ২৮ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

রবিবার সকাল ৮ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত তীব্র দাবদাহের মাঝে ডাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটাররা উপস্থিত হোন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও একাধিক প্রার্থী থাকায় নির্বাচন ছিল উৎসবের আমেজ।

ভোট গণনা শেষে বিকালে ফলাফল ঘোষণা করেন উপজেলা শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরী।

এতে ৪২১ ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মো. খোরশেদ আলম। তার নিকটতম প্রার্থীরা মীর হোসাইন ৪১৫ ভোট, মোহাম্মদ সফি উল্ল্যা ৩৯৮ ভোট, অহিদুল ইসলাম ৩৭৮ ভোট এবং কার্ত্তিক পেয়েছে ৩৮ ভোট।

এর আগে ভোটের পরিবেশ ঠিক রাখতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদের নেতৃত্বে একাধিক পুলিশের টিম ও আনসার বাহিনী নিয়োজিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন