প্রকাশের সময়: বুধবার, ১ মে, ২০২৪ । ১২:৩৩ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মেসেঞ্জার পিন কি? কেন ও কিভাবে ব্যবহার করবেন?

অনলাইন ডেস্ক

সম্প্রতি ফেসবুক মেসেঞ্জারে পিন সেট করতে বলা হচ্ছে সকল ব্যবহারকারীকে। মেসেঞ্জার পিন কি, কিভাবে সেট করবেন, এটি কিভাবে কাজ করবে ও কেনো গুরুত্বপূর্ণ ইত্যাদি জানবেন এই পোস্টে।

এন্ড-টু-এন্ড এনক্রিপশন কি?

মেসেঞ্জারের কোনো চ্যাট যাতে আপনি এবং যার সাথে চ্যাট করছেন সে ছাড়া কেউ দেখতে না পারে তা নিশ্চিত করে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। এটিকে বাড়তি নিরাপত্তা স্তর হিসেবে দেখতে পারেন যা কোনো মেসেজ বা কল আপনার ডিভাইস থেকে অন্য ডিভাইসে পৌছানোর মধ্যকার সময়ে এই মেসেজ বা কল অন্য কেউ অ্যাকসেস করতে, দেখতে বা শুনতে না পারে। এমনকি মেটাও না।

মেসেঞ্জারের সিকিউর স্টোরেজ ফিচার ব্যবহার করে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড চ্যাট হিস্টোরি ও পারসোনাল মেসেজ অন্য ডিভাইস থেকে অ্যাকসেস করা যেতে পারে। ৬ ডিজিট এর পিন সেট করে, গুগল ড্রাইভ বা আইক্লাইডে key স্টোর করে সিকিউর স্টোরেজ অ্যাকসেস করা যাবে।

সিকিউর স্টোরেজ এর জন্যই মূলত মেসেঞ্জারে এই পিন সেট করতে বলা হচ্ছে। এখন থেকে মেসেঞ্জারে ডিফল্ট হিসেবে কাজ করবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার। অর্থাৎ আপনি এখন থেকে আপনার ফ্যামিলি ফটো শেয়ার করুন বা ব্যক্তিগত টাকাপয়সার হিসাব, প্রত্যেকটি মেসেজ ও কলে পাবেন বাড়তি প্রাইভেসি ও সিকিউরিটি। এখনো মেসেঞ্জারে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচারটি রোল আউট করা হচ্ছে। অনেক চ্যাটে দেখবেন অন্য চ্যাটের আগে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড দেখাচ্ছে। কোনো চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপটেড হওয়ার পর “messages and calls protected with end-to-end encryption” লেখা দেখতে পাবেন।

সিকিউর স্টোরেজ ব্যবহার করে মেসেঞ্জার চ্যাট হিস্টোরি অ্যাকসেস করা

যদিওবা এখন থেকে মেসেঞ্জারের সকল মেসেজ বাই ডিফল্ট এনক্রিপটেড থাকবে, কিন্তু এই ফিচারের ফলে মেসেজ কিভাবে জমা থাকবে ও অ্যাকসেস করা যাবে তা পরিবর্তন হতে যাচ্ছে। সিকিউর স্টোরেজ ফিচার ব্যবহার করে চ্যাট হিস্টোরি মেসেঞ্জারের সার্ভারে সেভ করা যাবে বা লোকালি ডিভাইসে সিকিউর স্টোরেজে সেভ করা যাবে যা একে অন্য ডিভাইস থেকে অ্যাকসেস করা থেকে রুখে দিবে।

সিকিউর স্টোরেজ ফিচারটি মূলত এন্ড-টু-এন্ড এনক্রিপটেড চ্যাট হিস্টোরি রিমোটলি অ্যাকসেস করা থেকে চ্যাটকে সুরক্ষা প্রদান করবে। কোনো নতুন ফোন নেওয়ার পর ফিচারটি চালু করে দেওয়ার পরামর্শ প্রদান করে মেটা। সিকিউর স্টোরেজ ফিচারটি চালু না থাকলে আপনার মেসেজ ও মিডিয়া হারিয়ে যেতে পারে যদি ডিভাইস হারিয়ে যায়।

আপনার চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপটেড হওয়ার পর মেসেঞ্জার আপনাকে আপনার সুবিধামত উপায়ে সিকিউর স্টোরেজ অ্যাকসেস সেটাপ করতে বলবে। ফিচারটি অ্যাকসেস করা যাবে মেসেঞ্জারের সেটিংসে প্রবেশ করে সেখান থেকে প্রথমে Privacy & Security ও এরপর End-to-end encrypted chat সেকশনে প্রবেশ করে। মূলত দুইটি প্রধান উপায়ে সিকিউর স্টোরেজ অ্যাকসেস করা যেতে পারে: ৬-ডিজিট পিন সেটাপ করে এবং গুগল ড্রাইভ বা আইক্লাউডে ভার্চুয়াল কি জমা রেখে।

কোনো নতুন ডিভাইসে মেসেঞ্জারে লগিন করলে সিকিউর স্টোরেজে থাকা চ্যাট রিস্টোর করতে হবে। এন্ড-টু-এন্ড এনক্রিপটেড চ্যাট রিস্টোর করার ক্ষেত্রে কয়েকটি অপশন রয়েছে, সেগুলো জেনে নেওয়া যাক।

পিন ব্যবহার করে

মেসেঞ্জারে সিকিউর স্টোরেজে থাকা চ্যাট রিস্টোর করতে নতুন ডিভাইসে পিন এর প্রয়োজন হবে। এই পিন যখন প্রথম সিকিউর স্টোরেজ চালু করেছেন তখন ব্যবহার করেছিলেন। পিন দ্বারা চ্যাট রিস্টোর করতে:

  • মেসেঞ্জার সেটিংসে প্রবেশ করুন
  • প্রথমে Privacy & safety, এরপর End-to-end encrypted chats সেকশনে প্রবেশ করুন
  • Message storage এ প্রবেশ করুন
  • Turn on secure storage ট্যাপ করুন
  • পিন প্রদান করে চ্যাট হিস্টোরি Sync করে নিন

মেসেঞ্জার পিন রিসেট করার নিয়ম

আপনার মেসেঞ্জার পিন যদি রিসেট করতে হয়, সেক্ষেত্রে:

  • মেসেঞ্জার সেটিংসে প্রবেশ করুন
  • প্রথমে Privacy & safety, এরপর End-to-end encrypted chats সেকশনে প্রবেশ করুন
  • Secure storage এ ট্যাপ করুন
  • এরপর Reset PIN অপশনে ট্যাপ করুন

অ্যাপল একাউন্ট ব্যবহার করে (আইওএস)

আইওএস মোবাইল ডিভাইসে অ্যাপল আইডিতে কানেক্ট করে সিকিউর স্টোরেজে সেভ রাখা মেসেঞ্জার মেসেজ রিস্টোর করতে:

  • যে অ্যাপল আইডি ব্যবহার করে সিকিউর স্টোরেজ সেটাপ করেছিলেন সেটিতে লগিন করুন
  • আইক্লাউড ড্রাইভ চালু করুন যা ডিভাইস সেটিংস থেকে করতে পারবেন
  • অন-স্ক্রিন ইন্সট্রাকশন অনুসরণ করুন

তবে বলে রাখা ভালো কম্পিউটার ব্যবহার করে চ্যাট রিস্টোর করতে চাইলে এই পদ্ধতি কাজ করবেনা।

গুগল একাউন্ট ব্যবহার করে (এন্ড্রয়েড)

এই পদ্ধতি ব্যবহার করতে ডিভাইস সুইচ করলে অটোমেটিক চ্যাট হিস্টোরি অ্যাকসেস করতে গুগল ড্রাইভে একটি কি সেভ রাখতে হবে। যখন মেসেঞ্জারে লগিন করবেন তখন মেসেঞ্জারের সাথে গুগল একাউন্ট কানেক্ট করার অপশন দেখতে পাবেন।

গুগল ড্রাইভে কি স্টোর করার পর এন্ড্রয়েড ফোনে কোনো পিন ছাড়া অটোমেটিক এন্ড-টু-এন্ড এনক্রিপটেড মেসেজ রিস্টোর করা যাবে। এখানে মূলত গুগল একাউন্টে শুধুমাত্র একটি কি সেভ থাকছে, আপনার চ্যাট হিস্টোরি গুগল ড্রাইভে সেভ থাকবেনা, অর্থাৎ আপনার গুগল ড্রাইভ স্টোরেজে জায়গা দখল করবেনা আপনার মেসেঞ্জার চ্যাট। এই উপায়ে চ্যাট অ্যাকসেস করতে:

  • এন্ড্রয়েড মোবাইল ডিভাইস থেকে মেসেঞ্জারে লগিন করুন
  • Continue with Google অপশনে ট্যাপ করুন
  • কোন গুগল একাউন্ট দিয়ে লগিন করতে চান সেটি সিলেক্ট করুন
  • Allow অপশনে ট্যাপ করুন

৪০ ক্যারেক্টার কোড ব্যবহার করে

মেসেঞ্জারে সিকিউর স্টোরেজে চ্যাট সেভ করার পর নতুন ডিভাইসে ৪০-ক্যারেক্টার কোড ব্যবহার করে সেগুলো রিস্টোর করা যাবে। এই কোডটি হলো সেই কোড যেটি আগের ডিভাইসে প্রথমবার সিকিউর স্টোরেজ ফিচার ব্যবহার এর সময় জেনারেট হয়েছিলো। ৪০-ক্যারেক্টার কোড দ্বারা চ্যাট রিস্টোর করতে:

  • মেসেঞ্জার ওপেন করুন
  • আপনার ৪০-ক্যারেক্টার কোড প্রদান করুন ও অন-স্ক্রিন ইন্সট্রাকশন অনুসরণ করুন
  • নতুন ৪০-ক্যারেক্টার কোড জেনারেট করতে:
  • আপনার মেসেঞ্জার সেটিংসে প্রবেশ করুন
  • Privacy & safety অপশনে ট্যাপ করুন
  • End-to-end encrypted chats সেকশনে প্রবেশ করুন
  • Secure storage এ ট্যাপ করুন
  • Generate 40-character code অপশনে ট্যাপ করুন

মেসেঞ্জারে পিন সেট করা বা এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচারের মাধ্যমে সিকিউর স্টোরেজ ফিচার ব্যবহার করে চ্যাটকে সুরক্ষিত করার ফিচারটির মাধ্যমে ব্যক্তিগত যোগাযোগ এর ক্ষেত্রে নতুন মাত্রার নিরাপত্তা ও গোপনীয়তা যোগ হলো। তাই মেসেঞ্জারে পিন সেটাপ করতে বললে ভয় না পেয়ে ভাল ভাবে স্ক্রিনে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুন ও আপনার চ্যাটকে সিকিউর করে রাখুন।

 

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন