সারাদেশের সঙ্গে স্মরণকালের তীব্র তাপদাহে এ জনপদের নাকাল জনজীবন।
সীমাহীন কষ্ট উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বের হচ্ছেন শ্রমজীবি মানুষ।
শাহরাস্তি উপজেলার ওই মানুষগুলোকে একটু স্বস্তি দিতে ব্যক্তিগত উদ্যোগে বিশুদ্ধ পানি, ওরস্যালাইন বিতরণ করেন জেলা ছাত্রলীগ নেতা ইঞ্জিঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা।
তিনি গত কয়েকদিন ধরে শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্পটে কৃষিকাজে যুক্ত শ্রমিকদের মাঝে বিশুদ্ধ পানি (মুক্তা পানি) ও খাবার স্যালাইন বিনামূল্যে বিতরণ করেন।
এই বিষয়ে ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা জানান, চলমান তাপদাহ থেকে সহসাই মিলছে না মুক্তি, তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে। তাই আমি গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ব্যক্তিগত উদ্যোগে কৃষি শ্রমজীবি সহ, পথচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবী মানুষের মাঝে এ উপকরণ বিতরণ করি ।
এ বিষয়ে তিনি আরো বলেন, “মানুষ মানুষের জন্য”ওই কথার উপলব্ধি থেকে এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
এ সময় ফসলি মাঠের কৃষক আব্দুল মমিন খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি পেয়ে বলেন, গরীবের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ ভালো কাজ।
এ সময় আমরা কৃষক স্যালাইন ও পানি পেয়ে উপকৃত হয়েছি।
এছাড়া অন্যান্য ফসলি মাঠের শ্রমিক ও শ্রমজীবী মানুষেরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তাদের মঙ্গল কামনা করেন।

মোঃ মাসুদ রানা