প্রকাশের সময়: বুধবার, ১ মে, ২০২৪ । ১০:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর উপজেলা নির্বাচন মুক্তার গাজীর প্রচারণায় ফের হামলা

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেনের প্রচারণায় আবারও হামলা করেছে অপর চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিকের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী।
গতকাল বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থীদের সভা শেষ করে গাজী মুক্তার হোসেন গণসংযোগ করতে বের হয়ে পাঁচআনী চৌরাস্তা বাজারে আসলে অপর চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিকের নেতৃত্ব এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন গাজী মুক্তার হোসেন।
এসময় আনারস প্রতীকের কর্মী হান্নান মিয়া নামের একজন মারাত্মক ভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেনের গাড়িসহ ১০টি মোটরসাইকেলে ভাংচুর করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন