প্রকাশের সময়: শুক্রবার, ৩ মে, ২০২৪ । ৯:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মৈশাদী, কল্যাণপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের গনসংযোগ

সাইদ হোসেন অপু চৌধুরী

আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন গণসংযোগ, সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন।

শুক্রবার (৩ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ও কল্যাণপুর ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় ও ব্যাপক গণসংযোগ করে দোয়া এবং ঘোড়া মার্কায় ভোট চান।

এ সময় অ্যাড. হুমায়ুন কবির সুমন ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভোট গনতান্ত্রিক অধিকার।

‘আমি আপনাদেরই সন্তান। শুধু নির্বাচন নয়, আমি সবসময় আপনাদের পাশে থেকে সুখে দুঃখে সেবা করার চেষ্টা করেছি। আমি ভবিষ‌্যতেও আপনাদের সেবা করতে চাই। আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ হবে সেবা কেন্দ্র। আমি সকলের সহযোগিতা নিয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উন্নয়নমুলক কাজ করে আধুনিক চাঁদপুর সদর উপজেলা পরিষদ গঠন করবো। আমার উপর অর্পিত আপনাদের পবিত্র আমানত কখনোই খেয়ানত করবো না ইনশাআল্লাহ।

আগামী ২১ মে আপনারা আপনাদের মূল্যবান ভোট ঘোড়া মার্কায় দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।

এছাড়াও তিনি কল্যাণদি মরহুম মাও. আব্দুল খালেক সাহেবের মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে তার কবর জিয়ারত করেন

এসময় আওয়ামীলীগ অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার ভোটাররা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন