প্রকাশের সময়: শুক্রবার, ৩ মে, ২০২৪ । ৯:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভাইস চেয়ারম্যান পদে আকবর হোসেন মনিরের মনোনয়নপত্র দাখিল

এস এম ইকবাল
উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আকবর হোসেন মনির অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার ২ মে সকালে নির্বাচন কমিশনের ওয়েব সাইটে প্রবেশ করে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এক সময়ের জনপ্রিয় ছাত্রনেতা আকবর হোসেন মনির উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক। তিনি ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক। পৌর ছাত্রলীগের নেতা হলেও পুরো উপজেলার ছাত্রসমাজের কাছে তিনি সমান সমাধৃত ছিলেন। কিশোর বয়সে মনির ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। আওয়ামী পরিবারে তার বেড়ে ওঠা। তার বাবা আবদুল মান্নান বেপারীও আওয়ামীলীগের রাজনীতি করেন। আকবর হোসেন মনির চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং ১৩নং ফরিদগঞ্জ উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন।
এ বিষয়ে আকবর হোসেন মনির সাংবাদিকদের বলেন- রাষ্ট্রের দায়িত্ব আর সরকারের মিশন তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার নিয়তে আমি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছি। একটি সুন্দর এবং শান্তিপূর্ণ ফরিদগঞ্জ বির্নিমানে কাজ করে যাবো; এটাই আমার স্বপ্ন।’
আকবর হোসেন মনির রাজনৈতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ তিনি- ‘বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে তার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং উন্নয়ন ও গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার ক্ষুধা- দারিদ্র- সন্ত্রাস- ডিজিটাল ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাবেন।’

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন