প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ মে, ২০২৪ । ১১:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে চাঁদপুর সরকারি কলেজের অভাবনীয় সাফল্য

নিজস্ব প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ জেলা পর্যায়ের প্রতিযোগিতা গত ০৫/০৫/২০২৪ হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে ও ০৬/০৫/২০২৪ জেলা প্রশাসন (আইসিটি ও শিক্ষা) কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় প্রতিবারের ন্যায় এবারো চাঁদপুর সরকারি কলেজের সাফল্য ঈর্ষণীয়। জেলা পর্যায়ের প্রাপ্ত ফল থেকে জানা যায়, এ বছর চাঁদপুর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মনোনীত হন প্রফেসর অসিত বরণ দাস ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয় চাঁদপুর সরকারি কলেজ।

এছাড়া শ্রেষ্ঠ শিক্ষার্থী ফারাহ আদিবা; শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ চাঁদপুর সরকারি কলেজ; শ্রেষ্ঠ রোভারস গ্রুপ চাঁদপুর সরকারি কলেজ ও শ্রেষ্ঠ রোভার রনি মাল নির্বাচিত হয়। সাংস্কৃতিক পর্বে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জি এম ইকবাল (হামদ ও নাত), মোঃ সাবাব সরকার (ইংরেজি বক্তব্য), প্রান্ত সাহা (ইংরেজি বক্তব্য), শ্রাবন্তী মজুমদার (রবীন্দ্র সংগীত), দীপা সাহা (রবীন্দ্র সংগীত), হৃদিকা বিশ্বাস রিয়া (উচ্চাঙ্গ সংগীত), অপর্ণা দে (লোকসংগীত), জারীগান (দলভিত্তিক), শামীম শেখ (নির্ধারিত বক্তৃতা) ও পিপল চন্দ্র দাস (লোকনৃত্য)।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হওয়ায় চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে অধ্যক্ষ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়। অধ্যক্ষ মহোদয় নিজে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে চাঁদপুর সরকারি কলেজ নির্বাচিত হওয়ায় সকল সহকর্মীকে ধন্যবাদ জানান।

তিনি কলেজের অগ্রযাত্রায় অবদান রাখার জন্য এবং কলেজকে কাক্সিক্ষত স্বপ্ন পূরণের পথে আরো এগিয়ে নেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীর মেধা ও সুপ্ত প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চাঁদপুর কলেজের শিক্ষার্থীরা সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে প্রতি বছর সাফল্য অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় এবারও তারা বিভাগীয় পর্যায়ে কলেজের জন্য সফলতা বয়ে আনবে বলে তিনি বিশ্বাস করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন