প্রকাশের সময়: বুধবার, ৮ মে, ২০২৪ । ১০:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মোহাম্মদ মানিক চেয়ারম্যান নির্বাচিত

মনিরুল ইসলাম মনির

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে জয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এই উপজেলায় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।

বুধবার (৮ মে) রাতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদের মিলনায়তনের ফলাফল ঘোষণা কক্ষ থেকে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

মতলব উত্তরে ঘোড়া প্রতীকে ৩৩ হাজার ৭০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মানিক দর্জি। তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের গাজী মুক্তার হোসেন পেয়েছেন ২০ হাজার ৯২ ভোট। আর বর্তমান চেয়ারম্যান এমএ কুদ্দুস পেয়েছেন ১৫ হাজার ১৫৮ ভোট।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রিয়াজুল হাসান রিয়াজ নির্বাচিত হন। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লাভলী চৌধুরী। এখানে মোট ভোটার ২ লাখ ৭৮ হাজার। এর মধ্যে গড় ভোট পড়েছে ২৪.০৮ শতাংশ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন