প্রকাশের সময়: বুধবার, ৮ মে, ২০২৪ । ১০:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলী জোবাইদা বালিকা উবির ম্যানেজিং কমিটি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৮মে (বুধবার) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান এর পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদী বক্তব্যে বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি করতে সকলের একযোগে কাজ করতে হবে। শিক্ষকদের কাজ পাঠদান করানো। আমরা ম্যানেজিং কমিটি আপনাদের সহযোগিতা করবে।

এ বিদ্যালয়ে ফলাফল অনেক ভালো, তা আপনাদের ধরে রাখতে হবে। অচিরেই বিদ্যালয়ে বাষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণের তারিখ নিধারণ হবে । শিক্ষা মানউন্নয়ন,ঝরে পড়া রোধ,লেখাপড়ার মান বৃদ্ধি, শতভাগ শিক্ষাথীর উপস্থিতি নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। নারী শিক্ষা উন্নয়নে অত্র প্রতিষ্ঠানটি অনণ্য ভূমিকা রাখছে ।

সাবেক শিক্ষামন্ত্রী ও সমাজকল্যানমন্ত্রী ডা:দীপু মনির সহযোগিতায় ৪তলা নুতন একাডেমিক ভবন নিমাণ সম্ভব হয়েছে । যা সুবিধা পাচ্ছে ছাত্রীরা । তিনি বলেন ,শিক্ষামন্ত্রনালয়ের নিদেশিত নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করতে হবে । অভিভাবক ও ছাত্রীদের এ ব্যাপারে ভালোভাবে বুঝাতে হবে ।

এছাড়াও সভায় বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় অংশগ্রহন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রথান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি সদস্য ও সিনিয়র সহকারি শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, শিক্ষক প্রতিনিধি সদস্য ও সহকারি শিক্ষিকা মেহেরুন নেছা , শিক্ষক প্রতিনিধি সদস্য ও সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, জিলানী চিশতী কলেজ অফিস ইনচার্জ মো: রানা সরকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাইন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো: হযরত আলী সহ অন্যান্যরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন