আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ ২য় ধাপের সাধারণ নির্বাচনে শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ শিল্প উদ্যোক্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ওমর ফারুক রুমি ব্যাপক গণসংযোগ উঠান বৈঠক ও পথসভায় অংশগ্রহণ করেছেন।
বৃহস্পতিবার তিনি দিনভর উপজেলার চিতোষী পশ্চিম-পূর্ব ইউপিতে আনারস প্রতীকের সমর্থনে ভোট প্রার্থনা করে ব্যাপক গন সংযোগ ও বেশ কয়েকটি উঠান বৈঠক শেষে পথসভায় বক্তব্য রাখেন।
তিনি রুমি বক্তব্য বলেন, আমি আপনাদের সন্তান, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পাশাপাশি সামাজিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে অংশগ্রহণ করে আসছি। বিগত দিনে শাহরাস্তি উপজেলাকে স্থানীয় সাংসদ উন্নয়নের যে শিখরে পৌঁছে দিয়েছেন। আমি সেই উন্নয়ন মহাযজ্ঞের সঙ্গে নিজেকে যুক্ত করে একজন গর্বিত অংশীদার হিসেবে আপনাদের খেদমত করতে আগ্রহী। ওই হিসেবে আনারস প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আপনাদের খেদমত করতে ভোট প্রার্থনা করছি। যদি আপনারা সুযোগ করে দেন। তাহলে আমি শাহরাস্তি উপজেলাকে স্থানীয় সাংসদের ও আপনাদের সহযোগিতা নিয়ে নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য জনপদে রূপান্তর করে যাবো।
তিনি আরো বলেন, আনারস প্রতীক আপনাদের প্রতীক, আমিও আপনাদের সন্তান। নির্বাচনে জয় পরাজয় আছে। তবে আমার বিশ্বাস আমি আপনাদের সহযোগিতায় সমর্থনে জয়ী হবো। ভাগ্য নির্ধারণী খেলায় হেরে গেলও আপনাদের পাশে একজন নগণ্য সেবক হিসেবে থাকবো। আপনারা আমার এই নির্বাচনে যদি পাশে থাকেন ও দোয়া – সমর্থন করে যাবেন, এটাই আমার বিশ্বাস।
ওইদিন বিকেলে চিতোষী পশ্চিম ইউপির নুনিয়া সপ্রাবির মাঠে ও সন্ধ্যায় উঘারিয়া মিজান মেম্বারের বাড়ির পৃথক দুটি উঠান বৈঠকে তিনি এ কথাগুলো বলেন।
এ সময় মাইন উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ইউসিসি উবির শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম দীপু, কেন্দ্রিয় তাঁতীলীগ নেতা মোঃ হেলাল উদ্দিন মোল্লা, আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল মান্নান বেপারী, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক শাহ মোহাম্মদ এনামুল হক কমল, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ মাহফুজুল কবির, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা মোঃ আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম মাস্টার সহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট জন, আনারস প্রতীকের কর্মী সমর্থক ভোটারসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কর্মী সমর্থক উপস্থিত ছিল।

মোঃ মাসুদ রানা