প্রকাশের সময়: শুক্রবার, ১০ মে, ২০২৪ । ৯:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রামপুরে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক রোগীকে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান

মো. মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে আলোর দিশারী ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এতে শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা ও প্রাথমিক ওষুধ দেয়া হয়েছে।
শুক্রবার (১০ মে) সকালে ইউনিয়নের বদরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কামরুল ইসলাম সোহেল। ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা বলেন, যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন লোকেদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় সমাজের বিত্তবানদের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, আলোর দিশারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য শাহ্ মোঃ শাহাদাত জুয়েল, মইনুল হোসেন সোহেল, আনিসুর রহমান মামুন এবং মোঃ সোহেল রানা সহ উক্ত এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
উক্ত মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন চাঁদপুর মুন হাসপাতাল থেকে আগত ডা. মুশফিকুর রহমান ও ডা. জুনায়েদ প্রধানীয়া।
এদিন প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন স্বেচ্ছাসেবী এই সামাজিক সংগঠনটি।
এর আগেও গত ঈদুল ফিতরের পরেরদিন চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করেন সংগঠনটি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন