প্রকাশের সময়: শনিবার, ১১ মে, ২০২৪ । ১১:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নির্বাচন বর্জনের দাবিতে লায়ন ইঞ্জিঃ মমিনুল হকের লিফলেট বিতরন

নিজস্ব প্রতিনিধি
শাহরাস্তিতে আসন্ন উপজেলা পরিষদ  নির্বাচন বর্জনের দাবিতে জনমত সৃষ্টির লক্ষ্যে লায়ন ইঞ্জি: মমিনুল হকের লিফলেট বিতরন করছেন।
শনিবার বিকেলে পৌর শহরের কালিয়াপাড়া দলীয় কার্যালয় থেকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে দোয়াভাঙ্গা আল-আমিন শপিং কমপ্লেক্সের এক সংক্ষিপ্ত  জনসভা অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য সাবেক জেলা বিএনপির সফল সভাপতি ইঞ্জিনিয়ার লায়ন মমিনুল হক বক্তব্য দেন, তিনি বলেন আমাদের দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবি করছি।
দেশে বর্তমানে কোন নির্বাচনের পরিবেশ নেই। তাই দক্ষিণ এশিয়ার বৃহত্তম দল বিএনপি আজ নির্বাচনের বাইরে। বর্তমান এ সরকারের আমলে সাজানো নির্বাচন কমিশনের অধীনে প্রশাসনের একপেশে ভূমিকায় নির্বাচনে অংশগ্রহণ করা যায় না। তাই আসন্ন আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের কোন নেতা কর্মী ভোটকেন্দ্রে যেন না যায়।
ওই উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ডাকে কেন্দ্রীয় সিদ্ধান্তের সঙ্গে আমরা আজ দলীয় নেতৃবৃন্দকে নিয়ে সমবেত হয়েছি।
জনসভা শেষে তিনি দলীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে স্থানীয় জনগণের মাঝে বিএনপি’র কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে আসন্ন নির্বাচন বর্জন লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সহসভাপতি শাহ মোহাম্মদ আলী, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এহতেশামুল গনি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোস্তাফিজুর রহমান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, পৌর  শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন