প্রকাশের সময়: রবিবার, ১২ মে, ২০২৪ । ৯:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ৫ জন থানা পুলিশ কর্তৃক আটক

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তিতে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সন্দেহে ৫ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
১১ মে শনিবার বেলা ৩টায় উপজেলার উপলতাস্থ দোয়াভাঙ্গা রেল গেইটের উত্তরে পাকার রাস্তার পশ্চিমে জাহাঙ্গীরের বিল্ডিংয়ে এই ঘটনাটি ঘটে।
জানা যায়, শাহ আলম নামক এক ব্যক্তি স্বামী স্ত্রী পরিচয় দিয়ে গত বছরের নভেম্বরে ওই বিল্ডিংয়ের তৃতীয় তলার একটি বাসা ভাড়ায় নেন। ঘটনার দিন ও সময়ে স্থানীয় এলাকাবাসী উক্ত বাসায় অসামাজিক কর্মকাণ্ড চলে সন্দেহে বিল্ডিংয়ে উঠেন এবং সত্যতা দেখে ওই বাসার প্রবেশ দরজায় বাহির থেকে লক লাগিয়ে দেয়। পরে তারা পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৫ ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসেন এবং পরের দিন তাদেরকে কোর্ট হেফাযতে প্রেরন করেন।
থানা সূত্রে জানা যায়, ঘটনার খবর পেয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন তাৎক্ষণিক এসআই নুরুল আনোয়ারসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পাঠান এবং একই জেলার প্বার্শবর্তি উপজেলা হাজিগঞ্জের গন্ধব্যপুর চরের বাড়ির লাল মিয়ার পুত্র মোঃ ইলিয়াস মিয়া (২১) ও একই বাড়ির আইয়ুব আলীর পুত্র দেলোয়ার হোসেন (২৪), চাঁদপুর পুরান বাজারের জাকির হোসেনের স্ত্রী হাসিনা বেগম (৩০), চাঁদপুর ষোলঘর এলাকার জসিম উদ্দীনের কন্যা মীম আক্তার (২০), এবং নোয়াখালী জেলার সুবর্ণচরের থানারহাট এলাকার মোঃ ইউসুফ মিয়ার কন্যা সাথী আক্তার (২০) কে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আটক করেন।
তদন্তপূর্বক জিজ্ঞাসাবাদে আসামিগন ঘটনার সত্যতা স্বীকার করেন।  এবিষয়ে আটককৃত আসামীদের বিরুদ্ধে শাহরাস্তি থানার নন এফ. আই. আর প্রসিকিউশন নং-৩৩/২০২৪, তাং-১২/০৫/২০২৪ইং, ধারা-২৯০ পেনাল কোড বিজ্ঞ আদালতে দাখিল করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন