প্রকাশের সময়: সোমবার, ১৩ মে, ২০২৪ । ৯:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়ায় ১৫ প্রার্থী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের (পুরুষ-মহিলা) মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার সকালে জেলা রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়।

গত রবিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থীতা প্রত্যাহার করে নিলে এখন ১৫ প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী-বর্তমান চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: শাহজাহান শিশির (কাপ-পিরিজ) কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন (ঘোড়া), কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আইয়ুব আলী পাটওয়ারী (দোয়াত কলম),বর্তমান ভাইস চেয়ারম্যান মো: মাহবুব আলম (টেলিফোন), আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ (আনাসর), কচুয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাড. মো: মাঈন উদ্দিন (নাঙ্গল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী-কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আ: জব্বার বাহার (চশমা), কচুয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ শাহজালাল প্রধান জালাল (উড়জাহাজ) মোহাম্মদ রাকিবুল হাসান (তালা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থী-উপজেলা যুব লীগের মহিলা বিষয়ক সম্পাদক পারভীন আক্তার (প্রজাপ্রতি), উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক আমেনা আক্তার (কলস), চাঁদপুর জেলা কৃষক লীগের সদস্য জ্যোৎসনা আক্তার (ফুটবল), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ (বৈদ্যুতিক পাখা), শ্যামলী খান (পদ্ম ফুল) ও কুলসুমা আক্তার (হাস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

উল্লেখ্য তৃতীয় ধাপে ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়ায় ইভিএমএ পদ্ধতিতে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

উপজেলা মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩০ হাজার ৫শত ২৫জন। তন্মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ৫শত ৪৬জন।

মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৫৭হাজার ৯শত ৭৮জন। ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১১০টি কেন্দ্র ভোটাররা তাদের ভোটধিকার প্রয়োগ করবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন