প্রকাশের সময়: শনিবার, ১ জানুয়ারি, ২০২২ । ১:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রবিবার মতলবে আসছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

অনলাইন ডেস্ক
মতলব উত্তর ব্যুরো : রবিবার একদিনের জন্য মতলবে আসছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

২ জানুয়ারি রবিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

রবিবার সকাল ১০ টায় উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দুঃস্থদের মাঝে তিনি কম্বল বিতরন করবেন। সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এর শুভ উদ্বোধন করবেন। সকাল ১১:৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং গরীব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করবেন। বিকাল ৪ টায় উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন মাঠে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। বিকেল ৪:৩০ এ উপজেলার বড় ঝিনাইয়া গ্রামে হাজী শাহ জালাল মিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার শুভ উদ্বোধন করবেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন