প্রকাশের সময়: শনিবার, ১৮ মে, ২০২৪ । ৮:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম শুরু

মেহেদী হাসান রিমেল

চাঁদপুরে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম শুরু

চাঁদপুরজুড়ে সারাদেশের ন্যায় ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় তিন দিনব্যাপী অভিযানের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসময় বাসস্ট্যান্ড এলাকার হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা এবং পেট্রল পাম্পগুলোতে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার সাঁটানো হয়।

পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া চালকদের কাছে জ্বালানি তেল বিক্রি না করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, শহরে যানজট এড়াতে ট্রাফিক বিভাগ একটি রেকার সংযুক্ত করেছে।
পুলিশ সুপার জানান, চাঁদপুর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলাসহ প্রতিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে এই অভিযান চলছে।

তিনি বলেন, সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী নির্দেশনা দিয়েছে হেলমেট ছাড়া কাউকে ফুয়েল দেওয়া যাবে না। তাই সারাদেশেই এই কার্যক্রম চালু হয়েছে। চাঁদপুরের পুলিশও একযোগে জেলার ৮টি উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করছে। যারা হেলমেটবিহীন মোটরসাইকেল নিয়ে সড়কে বের হবে, তাদের ট্রাফিক আইনের আওতায় আনা হবে।

এদিকে দেশজুড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি কমাতে সারা দেশের ন্যায় চাঁদপুরের হাজীগঞ্জেও কার্যক্রম শুরু করেছে ট্রাফিক পুলিশ।
শনিবার সকাল থেকে শুরু হওয়া কার্যক্ররম চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের পাশের পাম্পগুলোতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সাটিয়ে দেয়া হয়েছে ‘হেলমেট নেই যার, তেল নেই তার’ লেখা সংবলিত ব্যানার ও ফেস্টুন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মাহফুজুর রহমান, জেলা ডিবির ওসি এনামুল হক চৌধুরীসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই দিন সকাল থেকে বিকেল পর্যন্ত মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার বাধ্যতামূলকের জন্য অভিযান চলে।

এসময় হেলমেট না থাকায় ১৫টি মোটরসাইকেল চালককে জরিমানা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২ চালকের বিরুদ্ধে মামলা দিয়েছে ট্রাফিক পুলিশ।

ট্রাফিক ইন্সপেক্টর (টি.আই) বোরহান উদ্দিন জানান, সারাদেশের ন্যায় হাজীগঞ্জেও আমরা কার্যক্রম শুরু করেছি। এর মধ্যে যাদের হেলমেট নেই তাদেরকে জরিমানা করেছি, আর যাদের হেলমেট পরিধান করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।

এছাড়াও পেট্টোল পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, সার্জেন্ট মাহমুদ, হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক বিল্লাল হোসেন সহ ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের সদস্যরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন