আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাকিব মাঝির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে।
শুক্রবার (১৭ মে) বিকেলে ইউনিয়নের ২১নং হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাকিব মাঝি।
তিনি উপস্থিত শত শত ভোটার ও কর্মীসমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমি মানুষের কল্যানে কাজ করার স্বপ্ন নিয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছি। সেই স্বপ্নপূরে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি।
আগামী ২১ মে মঙ্গলবার ভোটকেন্দ্রে গিয়ে আনারস প্রতীকে একটি ভোট দিবেন। আপনারা আমাকে একদিন ভোট দিয়ে নির্বাচিত করবেন, আমি সারাজীবন আপনাদের পাশে থেকে সেবা করে যাবো, ইনশাাল্লাহ।

ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুব আলম গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ ফারুক খান, মোঃ রুবেল খান, আনারস প্রতীকের ১নং ওয়ার্ড কেন্দ্রের আহবায়ক মানিক খান, ২নং ওয়ার্ড কেন্দ্রের আহবায়ক আক্তার মিজি, ৩নং ওয়ার্ড কেন্দ্রের আহবায়ক শ্রী লকাই তহশিলদার, ৬ ও ৭নং ওয়ার্ড কেন্দ্রের আহবায়ক শুক্কুর মোল্লা, ৮ ও ৯নং ওয়ার্ড কেন্দ্রের আহবায়ক কাজী শাহালম সহ আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থক ও বিভিন্ন নেতাকর্মী।

মাসুদ হোসেন