প্রকাশের সময়: শনিবার, ১৮ মে, ২০২৪ । ৯:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাঠ চষে বেড়াচ্ছেন উড়োজাহাজ মার্কার প্রার্থী শাহ জালাল প্রধান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কচুয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়োজাহাজ মার্কায় ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ জালাল প্রধান জালাল।

শুক্রবার দিনভর উপজেলার দক্ষিন এলাকার গোহট উত্তর ইউনিয়নের নাউলা, সাতাবাড়িয়া,মিঞার বাজার,কড়ইয়া ইউনিয়নের সাদিপুরা, চাঁদপুর, ডুমুড়িয়া, কালচোঁ এলাকায় গনসংযোগ,পথসভা ও উঠান বৈঠক করেছেন।

গনসংযোগ ও পথসভায় শতশত ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

গনসংযোগকালে ভোটারদের কাছে তিনি উড়োজাহাজ মার্কায় ভোট চেয়ে ভোটাদের হাতে লিফলেট তুলে দেন। যে এলাকাই গনসংযোগ করেছে সে এলাকাই মহিলা ভোটাদের উপস্থিতি চোখে পড়ার মতো। নাউলা উঠান বৈঠকে তিনি বলেন,আমি উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক।

উপজেলা যুবলীগ ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের সমর্থন নিয়ে আমি মাঠে নেমেছি,আমি যুবলীগের প্রার্থী। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে এ উঠান বৈঠকে প্রমান করে আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন,আপাদের প্রতি আমি কৃতজ্ঞ।

আগামী ২৯ তারিখে আপনারা সকলে মিলে ভোটকেন্দ্র উপস্থিত হয়ে উড়োজাহাজ মার্কার ভোট বিপ্লব ঘটাবেন, সে বিশ্বাস আপনাদের প্রতি আমার আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন ও আমার পাশে থাকবেন।

নির্বাচিত হলে আগামী ৫ বছর নিজেকে আপনাদের সেবায় নিয়োজিত রাখবো।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন