প্রকাশের সময়: বুধবার, ২২ মে, ২০২৪ । ১১:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৪৭ জন হতদরিদ্রের মাঝে ২২ লক্ষ টাকার চেক ও নগদ অর্থ বিতরণ

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে ৪৭ জন হতদরিদ্রের মাঝে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তমের অনুদানের ২২ লক্ষ টাকার চেক ও নগদ টাকা ভিতরন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও সাংসদের ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক ও নগদ অর্থ ৪৭ হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরীর সভাপ্রধানে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে এ চেক  বিতরণ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব: রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে আপনাদের চিকিৎসা ব্যয়ে সহযোগিতা করার জন্য অর্থ প্রদান করা হয়েছে।
এতে আপনারা উপকৃত হবেন। অতীতেও আপনাদের সহযোগিতা করে পাশে ছিলাম, ভবিষ্যতে থাকবো। ওই হিসেবে আজ প্রায় ৪৭ জন মানুষের মাঝে  ২২ লক্ষ টাকার অনুদানের চেক বিতরন করা হল।
পরিশেষে তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মান্নান মোল্লাসহ গণমাধ্যম কর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন