প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ । ৮:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চিকিৎসার জন্য ভারতে বিএনপি নেতা ইবনে মিজান রনি, দোয়া কামনা

নিজস্ব প্রতিনিধি

চিকিৎসার জন্য ভারতে গেলেন হাজীগঞ্জের বিএনপি নেতা ইবনে মিজান রনি।

মঙ্গলবার (২১ মে) সকালে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের মাধ্যমে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। তিনি ভারতের হায়দারবাদে এজিআই হসপিটালে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নিবেন।

এ দিকে সময় স্বল্পতার কারণে ইবনে মিজান রনি তাঁর নিকট আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের কাছে বলে যেতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন এবং তাঁর সুস্থতায় সকলের নিকট দোয়া কামনা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইবনে মিজান রনি শারীরিকভাবে অসুস্থ। তিনি রাজধানীর বিভিন্ন হাসপাতালে একাধিক চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য তিনি ভারত গেছেন।

দ্রুত সুস্থ হয়ে উঠেন, এজন্য দোয়া চেয়েছেন তাঁর পরিবার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন