প্রকাশের সময়: শুক্রবার, ২৪ মে, ২০২৪ । ৯:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সমাজকল্যাণ মন্ত্রীকে চাঁদপুর সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানের ফুলের শুভেচ্ছা

সাইদ হোসেন অপু চৌধুরী

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সমাজকল্যাণ মন্ত্রী ও চাঁদপুর সদর ও হাইমচর আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনিকে ফুলেল শুভেচ্ছা জানান সদ্য অনুষ্ঠিত চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে নির্বাচিত উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান শিক্ষানুরাগী ও আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির সুমন।

২৩ মে বৃহস্পতিবার রাতে মন্ত্রী’র হেয়ার রোডস্থ সরকারি বাসভবনে সমাজকল্যাণ মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

মন্ত্রী নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমনের সাথে কুশলবিনিময় করেন, এলাকার খোঁজখবর নেন, মানুষের কল্যাণে আরো বেশি কাজ করার জন্য উৎসাহিত করেন এবং নির্বাচিত চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন, মন্ত্রীর ভাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাবেক সভাপতি শেখ মোঃ মোতালেব, আতাউর রহমান পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান তৃপ্তি, সদর উপজেলা যুবলীগের সদস্য মোস্তফা মোল্লা, পৌর যুবলীগের সদস্য নিতাই চন্দ্র দাস, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর মুহাম্মদ সোহেল রানা, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটোয়ারী প্রমূখ।

উল্লেখ্য, গত ২১ মে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবির সুমন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে ১৫ হাজার ভোট বেশি পেয়ে জয়লাভ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন