প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ । ১২:০৩ এম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে তিন ঔষধ দোকানিকে ২৪ হাজার টাকা অর্থদন্ড

মোঃ মাসুদ রানা

শাহরাস্তিতে তিন  ঔষধ দোকানিকে ভ্রাম্যমাণ আদালতে ২৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার উপজেলার  সুচীপাড়া উত্তর ইউপির শোরসাক বাজারে এ আদালত পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রজানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করেন।

এ সময় ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদীত্তীর্ণ ঔষধ বিক্রয়, বিনামূল্যে বিক্রয়ের স্যাম্পল বিক্রয়, লাইসেন্স ছাড়া শিশুখাদ্য, কসমেটিকস পণ্য বিক্রয়, প্যাকেটের উপরে লিখিত মূল্য মুছে ফেলে ওভাররাইটিং, প্যাকেটের উপরের লিখা তুলে ফেলা ইত্যাদি বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে (তিন) টি ফার্মেসিকে ড্রাগ এক্ট, ১৯৪০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২৪ (চব্বিশ) হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

শাহরাস্তি থানা পুলিশের এক দল পুলিশ এ অভিযানে সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জনগণের জীবন ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন