প্রকাশের সময়: শুক্রবার, ৭ জুন, ২০২৪ । ১১:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার এক যুগ পূর্তি অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী

উৎসাহ উদ্দিপনা নিয়ে চাঁদপুরে আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক আমার সংবাদ পত্রিকার এক যুগ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

৬ জুন বৃহস্পতিবার বিকালে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে এই যুগপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড. হুমায়ন কবির সুমন, পৌরসভার সাবেক প্যাণেল মেয়র কবির খান।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি সাংবাদিক অমরেশ দত্ত জয়ের সঞ্চালনায় ও দৈনিক আমার সংবাদের চাঁদপুর জেলা প্রতিনিধি শ্যামল সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্রীড়া সাংবাদিক মিজানুর রহমান, বিএমএসএফ এর চাঁদপুরের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিকসাইদ হোসেন অপু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব পার্থ গোপাল দাস, যুগ্ম আহ্বায়ক জয় চন্দ্র নাগ, দৈনিক দিনপ্রতিদিনের সম্পাদক খোরশেদ আহমেদ, দৈনিক চাঁদপুর দিগন্তের সহকারী সম্পাদক জামাল হোসেন, দৈনিক ঢাকার ডাকের জেলা প্রতিনিধি আলমগীর হোসেন বাবু, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি দীন মোহাম্মদ দিলরাজ, দৈনিক আমার প্রানের বাংলাদেশের জেলা প্রতিনিধি আহসান হাবিব পাটওয়ারী, দৈনিক কালবেলার হাইমচর প্রতিনিধি শিমুল অধিকারী সুমন, দৈনিক বাংলাদেশ সমাচারের সদর প্রতিনিধি আব্দুল আউয়াল, দৈনিক ঢাকার ডাকের ফরিদগঞ্জ প্রতিনিধি মো: জাকির হোসেন, দৈনিক আমাদের মাতৃভূমির প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক চাঁদপুর জমিনের প্রতিনিধি আরিফ মীর, দৈনিক আমাদের মাতৃভূমির প্রতিনিধি মো: সাদ্দাম হোসেন, দৈনিক চাঁদপুর সংবাদের প্রতিনিধি মোঃ রাসেল আহমেদ, দৈনিক ইলশেপাড়ের প্রতিনিধি মো: আল-আমীনসহ সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সুধীমহল।

বক্তারা তথ্য প্রযুক্তির যুগে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে দৈনিক আমার সংবাদ পত্রিকাটি দিন দিন পাঠকপ্রিয় হওয়ায় এর উত্তরোত্তর সফলতা কামনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন