প্রকাশের সময়: রবিবার, ৯ জুন, ২০২৪ । ৮:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

পথচারী ও শ্রমজীবী মানুষের পাশে ছাত্রলীগ নেতা আরাফাত সানি

নিজস্ব প্রতিনিধি

তীব্র দাবদাহে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে বাংলাদেশ ছাত্রলীগ ও সমাজ কল্যানমন্ত্রী ডাঃ দীপু মনি এমপির নির্দেশনায় এবার খেটে খাওয়া দিন মজুর ও পথচারীদের মাঝে ক্যাপ, খাবার স্যালাইন ও সুপেয় পানি বিতরণ করেন চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরাফাত সানি ।

রবিবার ৯ জুন সকাল ১১ ঘটিকায় চাঁদপুর শহরের শপথ চত্বর মোড় এলাকায় রিকশা চালক, ভ্যান চালক, দিন মজুর ও পথচারীদের মধ্যে  ৫০০ শতাধিক ক্যাপ, খাবার স্যালাইন ও সুপেয় পানি বিতরন করেন এই মানবিক ছাত্রলীগ নেতা আরাফাত সানি।

তীব্র এই গরমের মধ্যে মানবিক ছাত্রলীগ নেতা আরাফাত সানি’ র দেওয়া ক্যাপ, খাবার স্যালাইন ও সুপেয় পানি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রিকশাচালক সোহাগ, মিজান ও ভ্যান চালক আল আমিন বলেন এই গরমে শরীর না চললেও পরিবারের খরচ চালাতে গরম উপেক্ষা করে বাধ্য হয়েই রিকশা চালাতে হচ্ছে। কেউ আমাদের কথা চিন্তা করে ক্যাপ, স্যালাইন ও পানি দেবে ভাবতে পারি নাই। এই মহৎ উদ্যোগে আমাদের  মতো অনেক রিকশা ও ভ্যানচালক ভাইয়েরা অনেক উপকৃত হবে। আমরা মন থেকে  আরাফাত সানি ভাইয়ের জন্য দোয়া করি।

এক সাক্ষাৎকারে মানবিক এই ছাত্রলীগ নেতা  আরাফাত সানি বলেন, আসলে সাধারণ মানুষের জন্য কিছু করতে পারলে নিজেদের খুব সফল মনে হয়।

আমাদের ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠন, তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যে নির্দেশনা, ছাত্রলীগ সমাজের কাজে,ছাত্রলীগ মানুষের প্রয়োজনে, দেশের যে কোন ক্রান্তি লগ্নে নিজের জীবন বাজি রেখে ছিল আছে এবং থাকবে।

আমরা চাঁদপুরের উন্নয়নে রূপকার আলহাজ্ব ডাঃ দীপু আপার কর্মী আপার থেকে শিখেছি, কিভাবে মানুষের সাথে সহজে মিশে যেতে হয়, কিভাবে গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হয়, এই বাসনায় উজ্জীবিত হয়ে  আমার ছাত্রলীগের ভাইদের  সাথে নিয়ে এইআয়োজন করেছি ।

ছাত্রলীগ করার মূল উদ্দেশ্য শুধু আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করাই না। ছাত্রলীগ মানে  দেশ ও জাতির কল্যাণে, মানবিক কাজ করাই ছাত্রলীগ।দেশবাসী সকলে আমাদের জন্য দোয়া করবেন।আমরা যাতে এভাবে ছাত্র রাজনীতির পাশাপাশি সমাজের অসহায় মানুষের মাঝে, নিজেদেরকে বিলিয়ে দিতে পারি ।

এই সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগ সহ সম্পাদক লিও  রাসেল হোসাইন, বাগাদি ইউনিয়ন ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জহির গাজী, বাগাদি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল, মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন পাঠান, পৌর ছাত্রলীগ নেতা মোঃ তানভীর হাসান ও ৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ রিমন, তানভীর, সাকিব, অনিক পৌর ছাত্রলীগ নেতা মাহাবুর বাবু, সিয়াম পাটোয়ারী প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন