প্রকাশের সময়: রবিবার, ৯ জুন, ২০২৪ । ৯:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ৫শতাধিক অসহায় পথচারীদের পাশে পৌর ছাত্রলীগ নেতা সানি

নিজস্ব প্রতিনিধি
তীব্র দাবদাহ ও হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে বাংলাদেশ ছাত্রলীগ ও সমাজ কল্যানমন্ত্রী ডাঃ দীপু মনি এমপির নির্দেশনায় খেটে খাওয়া দিন মজুর ও পথচারীদের মাঝে ক্যাপ, খাবার স্যালাইন ও সুপেয় পানি বিতরণ করেছেন চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরাফাত সানি।

রবিবার (৯ জুন) সকালে চাঁদপুর শহরের শপথ চত্বর মোড় ও আশপাশের এলাকায় ৫ শতাধিক রিক্সশা চালক, ভ্যান চালক, দিন মজুর ও পথচারীদের মধ্যে ক্যাপ, খাবার স্যালাইন ও সুপেয় পানি বিতরন করা হয়।

তীব্র এই গরমের মধ্যে ছাত্রলীগ নেতা আরাফাত সানি’র দেওয়া ক্যাপ, খাবার স্যালাইন ও সুপেয় পানি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রিকশাচালক সোহাগ, মিজান ও ভ্যান চালক আল আমিন বলেন এই গরমে শরীর না চললেও পরিবারের খরচ চালাতে গরম উপেক্ষা করে বাধ্য হয়েই রিকশা চালাতে হচ্ছে। কেউ আমাদের কথা চিন্তা করে ক্যাপ, স্যালাইন ও পানি দেবে ভাবতে পারি নাই। এই মহৎ উদ্যোগে আমাদের  মতো অনেক রিকশা ও ভ্যানচালক ভাইয়েরা অনেক উপকৃত হবে। আমরা মন থেকে  আরাফাত সানি ভাইয়ের জন্য দোয়া করি।

এসময় পৌর ছাত্রলীগ নেতা আরাফাত সানি গণমাধ্যমককে জানান, আসলে সাধারণ মানুষের জন্য কিছু করতে পারলে নিজেদের খুব সফল মনে হয়। আমাদের ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠন, তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যে নির্দেশনা, ছাত্রলীগ সমাজের কাজে, মানুষের প্রয়োজনে, দেশের যে কোন ক্রান্তি লগ্নে নিজের জীবন বাজি রেখে ছিল আছে এবং থাকবে।

তিনি আরো জানান, ছাত্রলীগ করার মূল উদ্দেশ্য শুধু আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করাই না। ছাত্রলীগ মানে দেশ ও জাতির কল্যাণে, মানবিক কাজ করাই ছাত্রলীগ। দেশবাসী সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে এভাবে ছাত্র রাজনীতির পাশাপাশি সমাজের অসহায় মানুষের মাঝে, নিজেদেরকে বিলিয়ে দিতে পারি।

এসময় চাঁদপুর জেলা ছাত্রলীগ সহ সম্পাদক লিও রাসেল হোসাইন, বাগাদী ইউনিয়ন ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জহির গাজী, বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল, মৈশাদী ছাত্রলীগ সহ-সভাপতি নাসির উদ্দিন পাঠান, পৌর ছাত্রলীগ নেতা মোঃ তানভীর হাসান, পৌর ছাত্রলীগ নেতা মাহাবুর বাবু, সিয়াম পাটোয়ারী, মো. তানভীর হাসান. ৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ রিমন, তানভীর, সাকিব, অনিকসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন