প্রকাশের সময়: সোমবার, ১০ জুন, ২০২৪ । ৯:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

নারী ও শিশু নির্যাতন মামলায় ৪ আসামি আটক

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে নারী ও শিশু নির্যাতন মামলায় ৪ আসামিকে আটক করেছে পুলিশ।
সোমবার ওই  মামলায় অভিযুক্ত আসামিদেরকে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের দিক-নিদের্শনায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়।
এতে এসআই মহসীন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় অভিযুক্ত ৩ জন আসামিকে আটক করেন।
আটককৃতরা হলঃ টামটা উত্তর ইউপির পরানপুর হইদা গাজী বাড়ীর আমিন মিয়ার পুত্র মোঃ জুয়েল হোসেন প্রঃ আকাশ (২৮), হোসেনপুর কারন গাজী বাড়ীর মৃত আব্দুল মতিনের পুত্র মোঃ ইমান হোসেন (৩২), কচুয়া উপজেলার আশরাফপুর নতুন বাজার দিঘীরপাড়ের মোহাম্মদ বিপ্লব মিয়ার পুত্র মোঃ ইয়ামিন ইসলাম বাপ্পি (২৩) হোসেনপুর এলাকা থেকে আটক করা হয়।
এদিকে অন্য একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এসআই মোঃ আতোয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
এতে উপজেলার দইকামতা (ভূইয়া বাড়ীর) মৃত সুলতান মিয়ার পুত্র মোঃ শাহাদাত হোসেনকে (৩২) পুলিশ আটক করে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন