প্রকাশের সময়: সোমবার, ১০ জুন, ২০২৪ । ৯:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চৌধুরী মোস্তফা কামালের স্ত্রীর অসুস্থতায় দোয়া চাইলেন

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামালের স্ত্রী শাহনাজ সুলতানা (৫৩) হৃদরোগ জনিত সমস্যায় গুরুতর অসুস্থত।
তিনি তার স্ত্রীর রোগ থেকে আরোগ্য লাভের জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষসহ রাজনৈতিক অঙ্গনে বন্ধুবান্ধব হিতাকাঙ্খী সকলের নিকট দোয়ার প্রার্থনা করেছেন।
তার স্ত্রী শাহনাজ সুলতানা বর্তমানে শাহরাস্তি উপজেলায় পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে কর্মরত রয়েছেন।
এরই মধ্যে তিনি হৃদরোগ জনিত সমস্যায় ভুগছিলেন।
ইতোমধ্যে এ অসুস্থতা নিয়ে দেশ-বিদেশের (ভারত) হাসপাতালে উন্নত চিকিৎসা গ্রহণ করেন।
সম্প্রতি হঠাৎ করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার স্বজনরা ঢাকার শিকদার হাসপাতালে ভর্তি করান।
বর্তমানে সেখানে চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষা শেষে রোববার দুপুরে তাঁর ওপেন হার্ট সার্জারির করার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, শাহনাজ সুলতানা চৌধুরী শাহরাস্তি উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদ উল্লাহ চৌধুরী একমাত্র বোন।
সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালির একমাত্র ননদ।
তিনি এক মেয়ে ও এক ছেলের জননী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন