প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ । ৮:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বাইসাইকেল পেয়ে খুশিতে আত্মহারা কিশোরী

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে প্রথম দফায় ১০০শ’ টি বাইসাইকেল স্কুল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
একই দিন হতদরিদ্রের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ মেজর অব: রফিকুল ইসলাম বীর উত্তমের অনুদানের টিআর প্রকল্প থেকে ৫০ বান সিআই সীট (টিন), ১৩ টি সেলাই মেশিন, ৪ টি হুইল চেয়ার ও পুনর্বাসনের জন্য দুইটি পরিবারকে ৫০ হাজার টাকা ও ২২ টি পরিবারকে ৭ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
মঙ্গলবার বিকেলে শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে কমপ্লেক্স চত্বরে এ উপকরণ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওইদিন শাহরাস্তি  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরীর সভাপ্রধানে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সদস্য, মেজর  অব: রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ  তহবিল থেকে আপনাদের জন্য  চিকিৎসা ও জীবন জীবিকার ব্যয় নির্বাহের জন্য এ অর্থ উপকরণ  প্রদান করা হয়েছে। সরকারের এ সহযোগিতা  পেয়ে আপনারা অবশ্যই উপকৃত হবেন। যা অনেকের জীবনে কষ্ট লাঘবে সহায়ক হবে।
সমাজের সকল মানুষের অর্থনৈতিক পরিবর্তন সাধিত হলে রাষ্ট্রের উন্নতি হবে অবধারিত। আমি সব সময় আপনাদের কথা চিন্তা করে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূল হতে নগদ অর্থ ও বিভিন্ন উপকরণ সাহায্য এনে আপনাদের দিয়ে থাকি। আজ ১০০ জন শিক্ষার্থীর মাঝে ১০০ টি বাইসাইকেল দেওয়া হল।
এ  শিক্ষা সহায়ক উপকরণ বাইসাইকেল শিক্ষার্থীদের উন্নত জীবন যাত্রায় রসদ যোগাবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, পৌর মেয়র হাজী আবদুল লতিফ, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো: আলমগীর হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জেড. এম আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো : সবুজ সহ সুবিধাভোগী প্রশাসনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম কর্মী, বিভিন্ন স্কুল কলেজের বিদ্যালয়ের প্রধানগন, শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন