প্রকাশের সময়: সোমবার, ১৭ জুন, ২০২৪ । ১২:১৪ এম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরসহ দেশবাসীকে জাহাঙ্গীর আলম খানের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

মাসুদ হোসেন
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সর্বস্তরের জনগনকে শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম খান।
ঈদ-উল-আযহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় টাইলস হাউজ, টাইলস ভিশন, টাইলস্ সেন্টার ও ঢাকা টাইলস্ হাউসের সত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম খান বলেন, পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও সফলতা। ঈদের দিনের মত আগামী দিনগুলো হোক অনাবিল আনন্দময়। পবিত্র ঈদুল আযহার দিনে সারা বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।
তিনি বলেন, মহান আল্লাহর নিকট কুরবানি কবুল হওয়ার জন্য শুদ্ধ নিয়ত ও উপার্জন থাকা আবশ্যক। মতলব দক্ষিণের উপাদী দক্ষিণ ইউনিয়নসহ চাঁদপুর ও দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্যে ও নিরাপদ জীবন কামনা করছি। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।
সেই সাথে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের সকল ক্রেতা, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের এবং স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সকল নেতৃবৃন্দকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন